রায়গঞ্জ: স্মৃতিমন্দিরে পথ দুর্ঘটনা, শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথেই মৃত্যু
রায়গঞ্জের স্মৃতিমন্দির এলাকায় পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। মৃতের নাম জ্যোতির্ময় বর্মন (৪৮), বাড়ি সাহাপুর এলাকায়। পরিবারের দাবি, রবিবার সন্ধ্যায় দোকানে যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হয়। পরে শিলিগুড়িতে স্থানান্তরের পথে গভীর রাতে তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।