মঙ্গলবার তিলথৈয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমের সামনে কমিউনিটি হল নির্মাণের কাজের সূচনা উপলক্ষে সরকারি আধিকারিক , ঠিকাদার ও কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরিদর্শন করেন যুবরাজনগরের বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। এই কমিউনিটি হলটি ভবিষ্যতে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং সকলের সহযোগিতায় কাজটি দ্রুত ও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী।