রায়গঞ্জ: হুল উৎসবে এসে রাতের ঘুমেই সাপের ছোবল, খুড়কায় প্রাণ গেল সুরতার যুবতীর
করনদিঘির খুড়কা এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘুমানোর সময় সাপের ছোবলে দন্ডি সোড়েন (১৯) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ডালখোলা থানার সুরতা গ্রামে। পরিবারের দাবি, হুল উৎসব উপলক্ষে তিনি আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। রাতে পায়ের আঙুলে সাপ কামড়ালে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে রসাখোয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা কিছু সময় পর মৃত ঘোষণা করেন। পুলিশ দেহ উদ্ধার করে বুধবার রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।