রায়গঞ্জ: কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকা থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত যুবক পুলিশের হেফাজতে
রায়গঞ্জের আব্দুলঘাটা এলাকায় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত গঙ্গা পাসোয়ানকে বৃহস্পতিবার রায়গঞ্জ আদালতে পেশ করা হলে আদালত ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কুলিক ফরেস্ট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। অস্ত্র কোথা থেকে আনা হয়েছিল এবং ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।