ঝাড়গ্রামের সরডিহা অঞ্চলের পেঁচাপাড়া গ্রামের মাঠ বুধবার বিকেলে রূপ নিল উৎসবমুখর ক্রীড়াঙ্গনে।পেঁচাপাড়া গৌরাঙ্গা ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে দু’দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা, যার সঙ্গে আকর্ষণ বাড়াতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী মোরগ লড়াইও। বুধবার বিকেলে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডঃ খগেন্দ্রনাথ মাহাতো। এছাড়াও অনুষ্ঠানে যোগ দেন সমাজসেবক হেমন্ত মাহাতো সহ অন্যান্যরা।