রায়গঞ্জ: নর্দমা সংস্কার থেকে পুকুর খনন— একগুচ্ছ দাবিতে পৌরসভায় নাগরিক কমিটির ডেপুটেশন
রায়গঞ্জের বেহাল পৌর পরিষেবার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রায়গঞ্জ পৌরসভায় ডেপুটেশন দিল সারা বাংলা নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটি। সংগঠনের উত্তর দিনাজপুর জেলার কনভেনার মাধবীলতা পাল জানান, নিকাশি নালা প্লাস্টিক ও মাটিতে ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই শহরে জল জমছে। দ্রুত নালা সংস্কার, ভরাট পুকুর পুনঃখনন, পৌর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ এবং শহরের আবর্জনা পরিষ্কারের দাবি তোলা হয়। দাবিগুলি দ্রুত বাস্তবায়ন না হলে ভয়াবহ রোগ সংক্রমণের আশঙ্কাও প্রকাশ করেন তারা।