দেগঙ্গা ব্লকের নবনির্বাচিত যুব তৃণমূল সভাপতিকে সম্বর্ধনা দিল নুরনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার বেলা তিনটে থেকে নিমতলা বাজারে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান। শেষ হয় সন্ধ্যা ছটা নাগাদ। সম্প্রতি দেগঙ্গা ১ নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি হিসাবে রিঙ্কু সাহাজি কে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস। এই উপলক্ষে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মিন্টু সাহাজি, সুভাষ ঘোষ, আমান আলী, শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা