প্রতিবেশী মহিলাকে মারধর এবং ছুরি দিয়ে আঘাত করার অপরাধে আজ সকালে বাগদা এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করল বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল বাগদা থানায় অভিযোগ দায়ের হয়।অভিযোগ পেয়ে ঘটনা তদন্ত নেমে বাগদা থানার পুলিশ আজ বাগদা এলাকা থেকে এই মহিলাকে গ্রেফতার করে। আজ বনগাঁ মহকুমা আদলাতে পাঠানো হয়েছে।