পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের উজ্জ্বল মুখার্জি এবং শম্ভুনাথ মুখার্জী হয়ে ওম গুপ্তা এর বাড়ি পর্যন্ত ড্রেনের পুনঃনির্মাণ এর কাজের সূচনা করা হলো এদিন বিকেলে। এই ড্রেনের পুনঃনির্মাণের জন্য এই প্রকল্পের মূল্য বরাদ্দ করা হয়েছে ৯২ হাজার ৯০৯ টাকা। ড্রেনের শুভ সূচনা করলো পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালী এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস রঞ্জন দাস এছাড়াও উপস্থিত ছিলেন আরো বিশিষ্ট জনেরা।