পুরুলিয়া ২: "সাথী পুরুলিয়া" এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের কৃতিদের সংবর্ধনা
"সাথী পুরুলিয়া" এই স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধাতালিকায় দশম স্থান পাওয়া পুরুলিয়া শহরের দুই কৃতি ছাত্র-ছাত্রী - চিত্তরঞ্জন উচ্চতর বিদ্যালয়ের রুদ্রদীপ মন্ডল এবং শান্তময়ী বালিকা বিদ্যালয় এর ছাত্রী মৌনালী মন্ডলকে সংস্থার পক্ষ থেকে মানপত্র প্রদান করা হলো। তাদের দুজনের ভবিষ্যতে উত্তরোত্তর সাফল্য কামনা করি। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি, সম্পাদক এবং কয়েকজন সদস্য।