রায়গঞ্জ: ফিউজ বালব পাল্টাতে গিয়েই মর্মান্তিক মৃত্যু, বিদ্যুৎস্পৃষ্ট যুবককে ঘিরে চাঞ্চল্য রায়গঞ্জে
রায়গঞ্জের রাড়িয়া এলাকায় ফিউজ বালব পাল্টাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম নয়ন চন্দ্র রায় (৩৬)। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির বারান্দার ফিউজ বালব পরিবর্তনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের দাদা পরিতোষ রায় জানান, পরিবারের সকলে গভীরভাবে মর্মাহত।