সামনেই রটন্তীকালী মেলা ও গুসকরা পুর উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে বুধবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মাঠ পরিদর্শন করলেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন পুরসভার ইঞ্জিনিয়ার ও উৎসব কমিটির কয়েকজন কর্মকর্তা। জানা গিয়েছে, প্রতিবছর সাড়ম্বরে পালিত হয় গুসকরা পুর উৎসব। বসে প্রচুর মেলা। ফলতো সেইসব নিয়ে এদিন পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়।