রায়গঞ্জ: বাড়িতে বক্স বাজিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের আব্দুলঘাটায়
বাড়িতে বক্স বাজিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুবক, এমন অভিযোগে চাঞ্চল্য রায়গঞ্জের আব্দুলঘাটায়। ঘটনার তদন্ত শুরু করলো পুলিশ। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠালো তারা। মৃত যুবকের নাম পবন বসাক, বয়েস আনুমানিক ২৬-২৭ বছর, বাড়ি রায়গঞ্জের আব্দুলঘাটায়। পরিজনেদের দাবী শনিবার সন্ধ্যায় নিজের বাড়িতে ঢুকে বক্সে গান বাজিয়ে দেন ওই যুবক। কিছু পরেই পরিবারের লোকেরা দেখতে পায় ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে যুবক বলে দাবী।