রায়গঞ্জ: প্রতিবেশী নাবালিকাকে ধর্ষণের অভিযোগে রায়গঞ্জের যুবক জেল হেফাজতে
প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবককে শুক্রবার রায়গঞ্জ আদালতে পেশ করে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি রায়গঞ্জ শহরাঞ্চলে। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার নাবালিকাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে একটি পার্কে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। নাবালিকার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। আদালত ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।