রায়গঞ্জ: কানে হেডফোন নিয়ে রেললাইনে বসে থাকা ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জের বাঘনে
কানে হেডফোন নিয়ে রেললাইনে বসে থাকা ব্যক্তির ট্রেনে কাটা পড়ে মৃত্যুর অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জের বাঘনে৷ বুধবার দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠায় রেল পুলিশ৷ মৃত যুবকের নাম ইশ্বর মাহাতো, বয়েস আনুমানিক ৩৫ বছর, বাড়ি কালিয়াগঞ্জের বাঘনে।পরিবারের দাবী মঙ্গলবার রাতে গরম লাগায় বাড়ির পাশের ট্রেন লাইনে বসে ছিলেন তিনি। রাতে ট্রেন আসার কথা না থাকলেও লেটে চলা ডেমু ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।