পুঞ্চা: গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক এলাকায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
গোপন সূত্রে খবর পেয়ে কেন্দা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।মঙ্গলবার রাত্রি ৯.৩০ টা নাগাদ মানবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে জানা যায় কেন্দা থানার পুনুড়া, কেশ্যা মোড়,বামুড়গড়া এলাকায় অভিযান চালানো হয়।আবগারি দপ্তর সূত্রে জানা যায়, এদিন অভিযান চালিয়ে ১০ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।