বরাবাজার: জেলায় বালির সঠিক দাম নির্ধারণ না হলে বালি উত্তোলন বন্ধ থাকবে, বামুনডিহা থেকে বললেন কুড়মি সমাজের নেতা
রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে পরেই বালির অতিরিক্ত দাম কমাতে উদ্যোগী প্রশাসন। সম্প্রতি বাঁকুড়া জেলা প্রশাসন বালির দাম নির্ধারণ করে দিয়েছে। এখনো নির্ধারিত হয়নি পুরুলিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরুলিয়ায় বালির কত দাম হবে। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে চলেছেন আদিবাসী কুড়মী সমাজের মানুষজন। বর্তমানেও তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার বিকেলে বামুনডিহা হাটতলা থেকে আদিবাসী কুড়মী সমাজের নেতা দীপেন্দু মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষ্ক