মাথাভাঙ্গা বিধানসভার ২ নং মন্ডলে বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ বিজেপির উদ্যোগে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির জেলা কমিটির সদস্য উত্তম শীল সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। উপস্থিত নেতৃত্বরা জানান এদিনের বৈঠকে সাংগঠনিক নানা বিষয় সহ দলীয় কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।