মানবাজার ১: কাদলাগোড়া গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আফগারি দপ্তর ও পুলিশ
গোপন সূত্রে খবর পেয়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালালো মানবাজার সার্কেল আবগারি দপ্তর।শুক্রবার রাত্রি নটা নাগাদ আবগারি দপ্তর সূত্রের পাওয়া খবর অনুযায়ী মানবাজার থানার গোপালনগর,জিতুজুড়ি, রায়ডুংরী,কাদলাগোড়া এলাকায় অভিযান চালানো হয়।অভিযানে কাদলাগোড়া নামোপাড়া এবং কাদলাগোড়া মাঝপাড়া এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ৩৫ লিটার চোলাই মদ নষ্ট করা হয়।সাথে মদ তৈরির ৩ টি হাঁড়ি ও ২ সেট ড্রাম বাজেয়াপ্ত করা হয়।