রায়গঞ্জ: সাইবার জালিয়াতদের হার মানিয়ে ৪০ লক্ষ উদ্ধার, ভুক্তভোগীদের হাতে ফেরাল রায়গঞ্জ পুলিশ
সাইবার প্রতারণার শিকার ৬০ জন মানুষের প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করে তাঁদের হাতে ফিরিয়ে দিল রায়গঞ্জ সাইবার ক্রাইম থানা। বৃহস্পতিবার বিকালে থানায় আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার হওয়া অর্থ উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে এই অর্থ উদ্ধার করা সম্ভব হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসি শম্ভু স্বর্ণকার ও ডিএসপি (হেডকোয়ার্টার) রোহন ভৌমিক। টাকা ফিরে পেয়ে খুশি ভুক্তভোগীরা।