মানবাজার ২: ভূতাম গ্রামে ১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে শক লেগে মৃত্যু হলো এক শ্রমিকের
১১ হাজার ভোল্টের ইলেকট্রিক তারে শক লেগে মৃত্যু হলো এক শ্রমিকের।সোমবার আনুমানিক বিকেল ৩ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে বোরো থানার অন্তর্ভুক্ত দিঘি অঞ্চলের ভূতাডি গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় ওয়াটার সেডের কাজ চলার সময় সমীর কুমার মাঝি(৪০) নামে ওই ব্যাক্তি কোনো কারন বসত বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে,ফলে ওই স্থানেই লুটিয়ে পড়েন ওই ব্যাক্তি।পরবর্তীকালে আহতকে সংঞ্জাহীন অবস্থায় উদ্ধার করে বসন্তপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।