রায়গঞ্জ: উদয়পুরে গৃহবধূকে মারধর, অভিযুক্ত স্বামী জেল হেফাজতে
স্ত্রীকে নির্যাতন ও মারধরের অভিযোগে গ্রেফতার তপন সাহা (৩১)-কে শনিবার রায়গঞ্জ আদালতে পেশ করে পুলিশ। বিচারক তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গেছে, উদয়পুরের বাসিন্দা তপন সাহার বিরুদ্ধে তাঁর স্ত্রী পিয়ালী মণ্ডল অভিযোগ করেন, ২০২১ সালে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে নির্যাতন করতেন। অভিযোগ, গত বুধবার তাঁকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।