আউশগ্রামের আলিগ্ৰামে রটন্তী কালীপুজো উপলক্ষ্যে রবিবার অন্নকূটের আয়োজন করা হল। এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে পর্যন্ত কয়েকহাজার মানুষকে উৎসব প্রাঙ্গণে বসিয়ে খিঁচুড়ি ভোগ খাওয়ানো হয়। আর আলিগ্ৰাম আশ্রমে এই মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেখানকার ভূমিপুত্র তথা আউশগ্রাম-১ পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, রটন্তীকালীর প্রতি এলাকাবাসীর যথেষ্ট ভক্তি ও শ্রদ্ধা রয়েছে। বলোতো এদিন পুজো উপলক্ষ্যে ভীড় জমান এলাকাবাসী।