রায়গঞ্জ: রায়গঞ্জে আগ্নেয়াস্ত্রসহ যুব তৃণমূল নেতা গ্রেফতার, আদালতে পেশ অভিযুক্ত
রায়গঞ্জ থানার পুলিশের জালে আগ্নেয়াস্ত্রসহ ধৃত স্থানীয় যুব তৃণমূল নেতা রাজু ঘোষ ওরফে রাজ। রবিবার গভীর রাতে রায়গঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সোমবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে পুলিশের পক্ষ থেকে। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।