রায়গঞ্জ: ২ বেসরকারি বাসের রেষাষিতে ভয়াবহ দুর্ঘটনা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের কালিয়াগঞ্জের রায়পাড়ায়
২ বেসরকারি বাসের রেষাষিতে ভয়াবহ দুর্ঘটনা রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের কালিয়াগঞ্জের রায়পাড়ায়। আহত বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুপুরে গুরুতর জখম এক ব্যক্তিকে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে আসা হয়। মেডিকেল কলেজ সুত্রে জানা গেছে আহত ব্যক্তির নাম অমল দত্ত, বয়েস আনুমানিক ৪৯ বছর। ওই যাত্রী বাসে করে রায়গঞ্জের উদ্দেশ্যে আসছিলেন। ট্রাফিক পুলিশ সুত্রে জানা গেছে কালিয়াগঞ্জ ও মহিপাল থেকে দুটি বেসরকারি বাস রায়গঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। দুটি বাস রেষারেষি করার সময়ে দুর্ঘটনা ঘটে।