রায়গঞ্জ: রায়গঞ্জের রাজপথে সংঘের শৃঙ্খলাবদ্ধ পথ সঞ্চালন, নজর কাড়ল সুসজ্জিত শোভাযাত্রা
রাষ্ট্রিয় স্বয়ং সেবক সংঘের ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল পথ সঞ্চালন। বিকেল পৌনে ৬টা নাগাদ সংঘের সদস্যদের সুসজ্জিত শোভাযাত্রা শহরের রাজপথ পরিক্রমা করে। শোভাযাত্রাটি রায়গঞ্জ করনেশন স্কুলের সামনে থেকে শুরু হয়ে সারদা বিদ্যামন্দিরে শেষ হয়। সংঘ সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের ১৬০ জন সদস্য এই কর্মশালায় অংশ নিয়েছেন। তাদের প্রশিক্ষণ দিতে উপস্থিত রয়েছেন ২০ জন প্রশিক্ষক। শৃঙ্খলাবদ্ধ এই পথ সঞ্চালন দেখতে রাস্তায় ভিড় জমায়