ইসলামপুর: রামগঞ্জ এলাকায় বড়সড় উদ্ধার অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে
রামগঞ্জ এলাকায় বড়সড় উদ্ধার অভিযানে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাজিদ নামে প্রায় ১৭ থেকে ১৮ বছর বয়সী এক যুবকের বাড়িতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা সদৃশ বস্তু উদ্ধার হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও উদ্ধার হওয়া সামগ্রী আদৌ সোনা কিনা, তা এখনো সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি। রবিবার সকালে হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশাল বাহিনী রামগঞ্জ এলাকার ওই বাড়িটিক