পুঞ্চা: বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের তোলাবাজির কারণে অতিষ্ট এলাকার মানুষ,পুঞ্চায় পথ অবরোধ সাধারণ মানুষদের
Puncha, Purulia | Jun 19, 2026 বৃহন্নলা বা তৃতীয় লিঙ্গের তোলাবাজির কারণে অতিষ্ট এলাকার মানুষ।অভিযোগে তুলে এবং প্রতিবাদ জানিয়ে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ পুঞ্চা বাজারে।শুক্রবার সকাল ন'টা থেকে মানবাজার লালপুর রাজ্য সড়ক অবরোধ করা হয়। স্থানীয় মানুষজনদের অভিযোগ, মানবাজার এলাকায় ঘাঁটি গেড়ে বসেছে এই তৃতীয় লিঙ্গের বেশ কয়েকজনের একটি দল।