বরাবাজার: বান্দোয়ানে পঞ্চায়েত সমিতির সদস্যর বিজেপিতে যোগদান প্রসঙ্গে প্রতিক্রিয়া তৃণমূল ও বিজেপির
বান্দোয়ান পঞ্চায়েত সমিতির এক সদস্য গতকাল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে। সেই যোগদান প্রসঙ্গে বান্দোয়ান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জগদীশ মাহাতো বলেন, সে কোনদিনই আমাদের দলে ছিল না। সে নির্দল থেকে জয়ী হয়ে কাজ করার জন্য আমাদের দলে যোগ দেয়। আবার সে নিজের জায়গায় ফিরে গেছে। বরাবাজার থেকে পাল্টা প্রতিক্রিয়া দিলেন শনিবার রাত সাড়ে আটটা নাগাদ ভারতীয় জনতা পার্টির ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক তথা বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থী লবসেন বাস্কে।