রায়গঞ্জ: পানিশালায় মর্মান্তিক পরিণতি, দুর্ঘটনায় জখম বৃদ্ধের মৃত্যু
রায়গঞ্জের পানিশালা এলাকায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম বৃদ্ধ উচিত দাস (৬৫)-এর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি, গত ১৫ জুন সকালে সাইকেলে বাড়ি ফেরার পথে পানিশালা টোলগেটের কাছে একটি বাইক তাঁকে ধাক্কা মারে। টোলকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘ চিকিৎসার পর রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। মৃতের ছেলে লোহাটু দাস ঘটনার কথা জানান।