বরাবাজার: বিজেপির পক্ষ থেকে রাগমা গ্রামে আয়োজিত হলো বিজয় মিছিল
রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে বরাবাজার ব্লকের অন্তর্গত রাগমা গ্রামেও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আয়োজিত হলো বিজয় মিছিল। রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ে উল্লশিত সমস্ত কর্মী সমর্থকরা সারা রাজ্যে। সেই উল্লাসের ছোঁয়া লেগেছে পুরুলিয়ার বিভিন্ন গ্রামেও। রবিবার সকাল দশটা থেকে শুরু করে দুপুর পর্যন্ত ব্যাপক উৎসাহের সঙ্গে রাগমা গ্রামে আয়োজিত হল বিজয় উৎসব।