বর্তমান প্রজন্ম যেভাবে মোবাইল মুখী হয়ে গেছে সেখান থেকে তাদের কে বিভিন্ন খেলাধুলা মুখী করলে সুস্থ থাকবে, মানসিক ও শারীরিক বিকাশ ঘটবে। ক্যারাটে খেলাই পারে আগামী প্রজন্ম কে সুস্থ রাখতে এবং আত্মরক্ষার্থে সচেতন করতে। রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার রসুলপুরের বৈদ্যডাঙ্গার জয়যাত্রী সংঘের মাঠে আয়োজিত হল এক দিবসীয় ক্য়ারাটে ট্রেনিং ক্যাম্প ও বেল্ট গ্রেডেশন পরীক্ষা।