রায়গঞ্জ: নিটে দুর্নীতির অভিযোগে সরব কংগ্রেস, রায়গঞ্জে মোহিত সেনগুপ্তর তোপ
নিট পরীক্ষায় দুর্নীতির অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার রায়গঞ্জের মহাত্মা গান্ধী ভবনে সাংবাদিক সম্মেলন করেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত। তিনি বলেন, চিকিৎসা শিক্ষায় স্বচ্ছতা আনার উদ্দেশ্যে নিট চালু হলেও বারবার প্রশ্নপত্র ফাঁস ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে দেশজুড়ে Rahul Gandhi-র নেতৃত্বে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের স্বার্থে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিও জানান তিনি।