ইটাহার: বান্ধবীর সঙ্গে মর্নিং স্কুলে আসার পথে ইটাহারের কালোমাটিয়া এলাকায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর
মর্নিং স্কুলে আসার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেনীর ছাত্রীর। শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কালোমাটিয়া এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। মৃত পড়ুয়ার নাম মামনুন নেশা(১২)। সে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কালোমাটিয়া নয়াপাড়া। জানা যায়, স্কুলে আসার উদ্দেশ্যে গাড়ি ধরার জন্য বাড়ি থেকে কালোমাটিয়া বাস স্ট্যান্ডে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।