সামনেই নির্বাচন। আর সেই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। জেলাজুড়ে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পুরুলিয়ার বিভিন্ন এলাকায় রুট মার্চ করল আধাসেনা। এদিন তামনা থানা এলাকার বিভিন্ন গ্রাম ও মোড়ে মোড়ে টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।