বীরভূমের বোলপুরে জাল আধার ও ভোটার পরিচয়পত্র তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া এক সাইবার কাফে ইমরান আহমেদ মালিককে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গীতাঞ্জলি প্রেক্ষাগৃহ সংলগ্ন গীতাঞ্জলি এন্টারপ্রাইজ নামে একটি অনলাইন সাইবার কাফের মালিক ইমরান আহমেদকে বোলপুর থানার পুলিশ গ্রেফতার করেছে।