রায়গঞ্জ: খেলার ছলে বেরিয়ে আর ফেরা হলো না, দ্বীপনগরে পুকুরে ডুবে মৃত্যু দুই নাবালিকার
রায়গঞ্জের দ্বীপনগর এলাকায় পুকুরে ডুবে দুই নাবালিকার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের নাম টুম্পা মার্ডি ও প্রমীলা মার্ডি, বয়স আনুমানিক ৭ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে একটি পুকুরের ধারে তাদের পোশাক দেখতে পান স্থানীয়রা। পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।