রায়গঞ্জ: প্রেমের টানাপোড়েনের জেরে মর্মান্তিক পরিণতি! রায়গঞ্জে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
রায়গঞ্জের রাঙাপুকুর এলাকায় এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম সুজয় বর্মন (১৮)। পরিবারের দাবি, সোমবার বিকেলে নিজের বাড়িতে তাঁর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা। দ্রুত দেহ নামানো হলেও প্রাণের স্পন্দন মেলেনি। খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য দেহ রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে প্রণয়ঘটিত সম্পর্কের টানাপোড়েনের বিষয় সামনে এসেছে বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।