পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী ইউনিয়নের পূর্ব বর্ধমান জেলার জেনারেল ডিগ্রি কলেজ সমূহের ১৬তম সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে গুসকরায়। সেনিয়ে রবিবার আনুমানিক রাত ৮টা নাগাদ অভ্যর্থনা সমিতির বৈঠক অনুষ্ঠিত হল শহরের স্কুলমোড়ের একটি অনুষ্ঠান ভবনে। আগামী ৭ই ডিসেম্বর সেই সম্মেলনকে সফল করার এদিন আহ্বান জানানো হয়। কর্মসূচিতে হাজির ছিলেন সিপিআইএমের গুসকরা আঞ্চলিক কমিটির সম্পাদক এরফান শেখ, গুসকরা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিনোদ চৌধুরী সহ অনান্যরা।