রায়গঞ্জ: শিল্পের নামে লিজ, চলত তৃণমূলের জেলা অফিস! রায়গঞ্জে তালা ঝুলিয়ে প্রশাসনের শোকজ
রায়গঞ্জে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। বৃহস্পতিবার প্রশাসনের কর্তারা অফিসের গেটে তালা ঝুলিয়ে শোকজ নোটিশ টাঙিয়ে দেন। শুক্রবার বিষয় জান সমক্ষে আসে৷ অভিযোগ, এমএসএমই ইউনিটের জন্য লিজে নেওয়া ঘরে কোনও শিল্প কার্যকলাপ হয়নি, বরং তা বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সেখান থেকেই তৃণমূলের জেলা কার্যালয় চলত। এখনও গেটে দলের লেটার বক্স ঝুলছে। ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।