পুঞ্চা: পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে আবগারি দপ্তর
Puncha, Purulia | Apr 28, 2026 পুঞ্চা থানার একাধিক জায়গায় চোলাই মদের বিরুদ্ধে অভিযানে মানবাজার সার্কেল আবগারি দপ্তর।মঙ্গলবার রাত্রি ৮ টা নাগাদ মানবাজার সার্কেল আবগারি দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী পুঞ্চা থানার লোটো,বেনাগড়িয়া, বুধপুর,ব্রাহ্মনপাড়া এলাকায় অভিযান চালানো হয়।এদিন অভিযান চালিয়ে ২৬০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ১৮ লিটার চোলাই মদ নষ্ট করা হয়। সাথে মদ তৈরির জন্য ব্যাবহৃত একাধিক সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।