রায়গঞ্জ: সরকার বদলের পর রায়গঞ্জে সাংবাদিক সম্মেলনে তৃণমূল আমলের হস্তক্ষেপের অভিযোগ জেলা ক্রীড়া সংস্থার
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থায় তৃণমূল সরকারের আমলে বারবার প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ তুললেন সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস। শনিবার সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, ২০১২, ২০১৬ ও ২০২৩ সালের নির্বাচনের সময় প্রশাসনের কারণে অচলাবস্থা তৈরি হলেও আদালতের হস্তক্ষেপে নির্বাচিত কমিটি দায়িত্ব ফিরে পায়। মানসিক হয়রানির অভিযোগও তোলেন তিনি। নতুন সরকারের কাছে ক্রীড়া সংস্থার স্বায়ত্তশাসন বজায় রাখা ও জেলার ক্রীড়া উন্নয়নে সহযোগিতার আবেদন জানানো হয়।