দিপাবলীর আগে নিষিদ্ধ শব্দবাজি বিক্রি বন্ধে তৎপর আউশগ্রাম থানার পুলিশ। আউশগ্রামের সিলুট গ্রামে থেকে প্রায় ৫ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করার পাশাপাশি একজন ব্যবসায়ীকে রবিবার আনুমানিক রাত ৮টা নাগাদ গ্রেপ্তার করল পুলিশ। পরে ওই ব্যবসায়ী বেল বন্ডে জামিনে মুক্তি পান। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হলেও আউশগ্রাম এলাকায় কালীপুজো ধুমধাম করে হয়। ফলতো সেসময় শব্দবাজি ফাটানোতে রাশ টানতেই পুলিশের এমন পদক্ষেপ বলেই জানা গিয়েছে।