গতকাল কৃষ্ণনগরে জনসভা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নির্বাচনের আগে এই জনসভা কে গুরুত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। এদিন নদিয়া উত্তর বিজেপির মিডিয়া কনভেনার সন্দীপ মজুমদার এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দাবি করেন টাকা পয়সা দিয়ে জোরজবস্তি করে লোক নিয়েও মুখ্যমন্ত্রী সাভার স্থল বাড়াতে পারেনি তৃণমূল। ভোট আসলেই মুখ্যমন্ত্রী পরিযায়ী পাখির মত কৃষ্ণনগরে আসেন।