রাজ্যে জুড়ে শুরু হয়েছে এস আই আর। এ স্যার আবহে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে তৈরি হয়েছে ভোটার সুরক্ষা কেন্দ্র। এখান থেকে ভোটারদের এস আই আর সহায়তা প্রদান করা হচ্ছে। সোমবার সন্ধ্যা ছটা নাগাদ উত্তর ২৪ পরগনা জেলার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ পঞ্চায়েত সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হলো একটি সহায়তা কেন্দ্র। পরিদর্শনে আছেন বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বুরহানুল মুকাদ্দিম, সহ তৃণমূল নেতৃত্ব।