প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় রাইট হাফ থেকে জিতু মুদুলির বাড়ানো পাসকে অসাধারণ দক্ষতায় জালে ঠেলে দেন অরবিন্দ লাকড়া। এদিন খেলার শুরু থেকেই দুদলের একাধিক সুযোগ আসে। রেল একাধিকবার উড়িষ্যার গোলমুখে বল পেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয়। উল্লেখ্য, এদিন ভদ্রেশ্বর গোল্ড কাপের ফাইনালের আগে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান এবং ইষ্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলাররা। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত থাকায় ট্রাইবেকারে ৪-২ গোলে জেতে ইস্টবেঙ্গল।