রায়গঞ্জ: রায়গঞ্জে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের নতুন কমিটি, দাবি আদায়ে আন্দোলন জোরদারের বার্তা
রায়গঞ্জের ছন্দম মঞ্চে রবিবার জেলা পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রথম বর্ষের জেলা সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কোষাধ্যক্ষ অরুণ কুমার মেটে স্বাগত বক্তব্য রাখেন। রাজ্য সভাপতি ভগিরথ ঘোষ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, চাকরির স্থায়ীকরণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। জেলা সম্মেলনের সভাপতি দেব নারায়ণ মালাকার শিক্ষকদের সমস্যা ও ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা ব্যাখ্যা করেন।