এস আই আর আতঙ্কে মৃত্যু হয়েছে বারাসাত ২ নম্বর ব্লকের রোহন্ডা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের রমজান আলী নামে এক যুবকের। বৃহস্পতিবার এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন সান্তনা দেয়ার কোন ভাষা নেই। শুনানির নামে হয়রানি হচ্ছে সাধারণ মানুষ। সুস্থ শরীরে রমজান শুনানিতে গেছে। সেখানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছে। চিকিৎসা পাওয়ার সুযোগ টুকুও পর্যন্ত সে পায়নি। কত মানুষের প্রাণ দিলে এই ব্যবস্থা শেষ হবে তা আমরা জানি না।