রায়গঞ্জ: লোহিত রক্তকণিকা-প্লাজমা বিক্রির অভিযোগ, রায়গঞ্জে স্বাস্থ্য দফতরের অভিযান
রাজ্যের অন্যান্য বেসরকারি ব্লাড ব্যাঙ্কের পাশাপাশি মঙ্গলবার রায়গঞ্জের পূর্ব কলেজপাড়ার একটি বেসরকারি ব্লাড ব্যাঙ্কে অভিযান চালাল স্বাস্থ্য দফতর। চার সদস্যের বিশেষ দলে ছিলেন জেলার ডেপুটি সিএমওএইচ-৪ ডাঃ মলয় আদক ও রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার ডাঃ চন্দনা পাত্র। রক্তের লোহিত রক্তকণিকা ও প্লাজমা পৃথক করে ভিন রাজ্যে বেআইনি বিক্রির অভিযোগের তদন্তে এই অভিযান চালানো হয়।