রঘুনাথপুর ১: তরুণী বধূর মৃত্যুতে চাঞ্চল্য, ম্যাজিস্ট্রেট তদন্তের পর হাসপাতাল থেকে দেহ PM এ পাঠাল রঘুনাথপুর থানার পুলিশ
এক তরুণী বধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ সূত্রে জানা যায়,তরুণী ঐ বধূর নাম বছর ২৩এর সুচিত্রা বাউরি। । সূত্রের খবর, ওই বধূর শ্বশুরবাড়ি পুরুলিয়ার পাড়া থানার পাবড়া গ্রামে। এক বছর আগে তিনি সন্তানের জন্ম দেন। তারপর থেকে তিনি পাড়া থানার ভালাগোড়া গ্রামে বাবার বাড়িতেই থাকতেন। মঙ্গলবার তিনি অসুস্থ বোধ করায় তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।